গোপনীয়তা নীতি।
Privacy Policy · সর্বশেষ হালনাগাদ: ২৭ অক্টোবর ২০২৬
চিরকুট একটা পড়ার অ্যাপ। আমরা ততটুকুই তথ্য নিই, যতটুকু অ্যাপ চালাতে লাগে। আর কারও কাছে বিক্রি করি না।
এই ওয়েবসাইটে (chirkut.app)
ওয়েটলিস্টে নাম লিখলে তোমার ইমেইল বা ফোন নম্বর আর (ঐচ্ছিক) কোন পরীক্ষা দিচ্ছো, সেটা সরাসরি আমাদের একটা Google Sheet-এ জমা হয়, যেটা শুধু আমরাই খুলতে পারি। এটা শুধু লঞ্চের খবর জানাতে ব্যবহার হয়। যেকোনো সময় hello@chirkut.app-এ লিখলে মুছে দেওয়া হয়।
এই সাইটে Meta-র পিক্সেল আছে, যাতে আমরা বুঝি Facebook আর Instagram-এ আমাদের কোন বিজ্ঞাপন কাজ করছে। এটা তোমার ব্রাউজারে একটা কুকি রাখে, আর Meta-কে জানায় তুমি কোন পাতা খুলেছো; নোটে কোন অধ্যায়, আর তুমি সেটা সত্যিই পড়ছো কি না; MCQ অনুশীলনে একটা সেট শুরু, শেষ, বা আমন্ত্রণের লিংকে চাপ দিলে, সেখানেও শুধু অধ্যায়, সাবজেক্ট আর পাতার ভাষা। নোট বা MCQ-তে তুমি কী বেছেছো, কী উত্তর দিয়েছো, বা কত পেয়েছো, সেটা কখনো যায় না। আমাদের কোনো বিজ্ঞাপনে ক্লিক করে এলে, সেই ক্লিকের একটা চিহ্ন (অ্যাড ক্লিক আইডি) এই সাইটের নিজের একটা কুকিতে ৯০ দিন থাকে, যাতে বোঝা যায় কোন বিজ্ঞাপন তোমাকে এনেছে।
ওয়েটলিস্টে নাম লিখলে তোমার ইমেইল বা ফোন নম্বরও Meta-কে যায়, তবে শুধু হ্যাশ করে, মানে পাঠানোর আগেই এমনভাবে গুলিয়ে দেওয়া হয় যে ঠিকানা বা নম্বরটা নিজে আর পড়া যায় না। এই পাতার পাঠানো কপিটা গুলিয়ে নেওয়া হয় তোমার ব্রাউজারেই, আর আমাদের সার্ভারের কপিটা সার্ভারে। একই গুলিয়ে নেওয়া মানটা একটা নামহীন আইডি হিসেবেও যায়, যাতে Meta বোঝে দুটো খবর একই নাম লেখার, আর একবারই গোনে। পাঠাই শুধু এটুকু মেলাতে যে নামটা আমাদের কোনো বিজ্ঞাপন দেখে এসেছে কি না। ব্রাউজারের ট্র্যাকিং সুরক্ষা বা অ্যাড ব্লকার চালু রাখলে পিক্সেল চলে না, সাইট একই রকম চলে; তবে আমাদের সার্ভারের হ্যাশ করা কপিটা তবুও যায়।
কোনো বন্ধুর লিংক (যেমন chirkut.app/signup.html?r=RAFI) দিয়ে এলে, লিংকের কোডটা ৩০ দিন তোমার ব্রাউজারে থাকে, যাতে অ্যাকাউন্ট খোলার সময় ঘরটা ভরা থাকে। অ্যাকাউন্ট খুলে কোডটা দিলে আমরা রাখি কে তোমাকে ডেকেছে, আর তোমার বন্ধুকে শুধু এটুকু জানাই যে একজন যোগ দিয়েছে, আর মোট কতজন; তোমার নাম বা ইমেইল নয়। ওয়েটলিস্টে নাম লেখার সময় কোড থাকলে সেটাও ওয়েটলিস্টের তালিকায় আর আমাদের ইমেইল পাঠানোর সেবায় (Brevo) যায়।
ভাষার পছন্দ, আর খাতা না ব্ল্যাকবোর্ড, সেই পছন্দটা শুধু তোমার ব্রাউজারে (localStorage) থাকে, আমাদের কাছে যায় না।
অ্যাকাউন্ট খুললে (এই ওয়েবসাইটে)
ওয়েবসাইটে চিরকুট অ্যাকাউন্ট খুললে আমরা নিই তোমার ইমেইল আর পাসওয়ার্ড, অথবা Google দিয়ে সাইন-ইন করলে Google থেকে তোমার নাম আর ইমেইল। প্রোফাইলে তুমি দাও: নাম, অ্যাকাউন্টটা ছাত্রছাত্রীর না অভিভাবকের, কোন পরীক্ষা, কোন বিভাগ, জেলা, স্কুল বা কলেজের নাম, আর (ঐচ্ছিক) ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বর। সাথে থাকে তোমার ভাষা, আর তোমার নিশ্চিত করা যে তোমার বয়স ১৩ বা তার বেশি এবং ১৮-র কম হলে অভিভাবক জানেন।
এই তথ্য থাকে Google-এর Firebase সেবায় (সাইন-ইন আর প্রোফাইলের ডেটাবেস)। পাসওয়ার্ড আমরা কখনো দেখতে পাই না; Firebase সেটা গুলিয়ে রাখে। প্রোফাইল সেভ করলে তার একটা কপি আমাদের ওয়েটলিস্ট Google Sheet-এও যায়, যেটা শুধু আমরাই খুলতে পারি।
এটা ব্যবহার হয় তোমার অ্যাকাউন্ট খুলতে, ইমেইলটা সত্যিই তোমার কি না যাচাই করতে, আর লঞ্চের দিন তোমার পরীক্ষার সাবজেক্ট আর ওয়েটলিস্টের ছাড় সাজিয়ে দিতে। ছাড়টা মেলে লঞ্চের আগে খোলা আর ইমেইল যাচাই করা অ্যাকাউন্টে।
ইমেইল যাচাইয়ের মেইলটা পাঠায় Brevo (আমাদের ইমেইল সেবা), hello@chirkut.app থেকে। Brevo তোমার ইমেইল ঠিকানা দেখতে পায়, আর মেইলের লিংকে চাপ পড়েছে কি না গুনে রাখে। ওয়েটলিস্টে ইমেইল দিলে Brevo-তে তোমার ইমেইল, কোন পরীক্ষা আর ভাষাও রাখা হয়, স্বাগতম মেইল পাঠানোর জন্য।
প্রোফাইল সেভ করলে Meta-কে জানানো হয় যে একটা সাইন-আপ হয়েছে। সাথে যায় তোমার ইমেইল (হ্যাশ করা), কোন পরীক্ষা, ভাষা আর ব্রাউজারের ধরন। তোমার নাম, জেলা, স্কুল বা কলেজের নাম, ফোন নম্বর বা পাসওয়ার্ড কখনো যায় না। এটা পাঠাই শুধু এটুকু মেলাতে যে সাইন-আপটা আমাদের কোন বিজ্ঞাপন থেকে এসেছে।
MCQ অনুশীলন আর রিভিউ: অ্যাকাউন্টে লগইন করে MCQ অনুশীলন করলে প্রতিটা উত্তরের প্রশ্নের নম্বর (আইডি) আর উত্তরটা ঠিক না ভুল, সেটা আমাদের সার্ভারে যায়। ভুল হওয়া প্রশ্নগুলো তোমার অ্যাকাউন্টে একটা রিভিউ তালিকায় জমা থাকে, সাথে কবে আবার দেখাতে হবে তার হিসাব, যাতে ঠিক ভুলে যাওয়ার আগে সেগুলো রিভিউ পাতায় ফেরত আসে। আর রাখি প্রতিদিন আর প্রতিটা অধ্যায়ে কয়টা MCQ-র উত্তর দিলে আর তার কয়টা ঠিক হলো, শুধু সংখ্যাগুলো, যাতে টানা কয় দিন পড়লে আর অগ্রগতির পাতায় কোন অধ্যায় কাঁচা সেটা দেখানো যায় (দিনের হিসাব দুই মাস পর মুছে যায়); কোন কোন বোর্ড আর বছরের প্রশ্ন দিয়েছো; কোন অধ্যায়ের কোন প্রশ্ন অন্তত একবার দিয়েছো; আর কোন স্টিকারগুলো জিতেছো, কবে। কোন অপশনটা বেছেছিলে, বা কোন সেট বা মডেল টেস্টে কত পেলে, তা আমরা রাখি না। লগইন ছাড়া বোর্ড প্রশ্নের পাতায় ভুল করলে সেই প্রশ্নের নম্বর শুধু তোমার ব্রাউজারে থাকে; পরে অ্যাকাউন্টে লগইন করলে একবার রিভিউ তালিকায় চলে যায়, তারপর ব্রাউজার থেকে মুছে যায়। এই হিসাব Meta বা কোনো বিজ্ঞাপনদাতার কাছে যায় না; অ্যাপ এলে অ্যাপেও এটা চলবে। অ্যাকাউন্ট মুছলে এটাও মুছে যায়।
এই সেবাগুলো (Google, Brevo, Cloudflare, Meta) বাংলাদেশের বাইরের সার্ভারে চলে। Cloudflare আমাদের সাইট আর ছোট সার্ভারগুলো চালায়। অপব্যবহার ঠেকাতে ইমেইল যাচাইয়ের মেইল চাইলে তোমার নেটওয়ার্ক ঠিকানা সর্বোচ্চ দুই ঘণ্টা রাখা হয়।
অ্যাকাউন্ট থাকা পর্যন্ত তোমার তথ্য রাখি। মুছতে চাইলে hello@chirkut.app-এ লেখো: অ্যাকাউন্ট, প্রোফাইল, Sheet-এর সারি আর Brevo-র কনট্যাক্ট ৭ দিনের মধ্যে মুছে দেওয়া হয়।
বন্ধুদের খাতা: কেউ তোমার কোড দিয়ে যোগ দিলে, বা তুমি কারও কোড দিয়ে এলে, তোমরা একে অপরের অ্যাকাউন্ট পাতায় দেখো শুধু নামের প্রথম অংশ, এই সপ্তাহে কয়টা প্রশ্ন বা কার্ড করেছ, আর টানা কত দিন। এর বেশি কিছু না, আর কোড ছাড়া কেউ না।
রিমাইন্ডার: অ্যাকাউন্ট পাতায় রিমাইন্ডার চালু করলে তোমার ব্রাউজার একটা ঠিকানা দেয় (Google, Apple, Mozilla বা Microsoft-এর পুশ সার্ভিসের), আমরা সেটা, তোমার বেছে নেওয়া সময় আর ভাষা রাখি। নোটিফিকেশনের লেখা আমাদের সার্ভারে তৈরি হয়, এনক্রিপ্ট করে পাঠানো হয়, তাই পুশ সার্ভিস সেটা পড়তে পারে না। বন্ধ করলে বা ব্রাউজার ঠিকানাটা বাতিল করলে আর কিছু যায় না।
অ্যাপে (লঞ্চের পর)
অ্যাকাউন্ট: ইমেইল বা Google দিয়ে সাইন-ইন। এটা ওয়েবসাইটে খোলা সেই একই অ্যাকাউন্ট আর প্রোফাইল, ওপরে যা যা বলা হয়েছে তার বেশি কিছু না।
পড়ার তথ্য: কোন কার্ড কবে দেখেছো, কী রেটিং দিয়েছো। এটা spaced repetition চালাতে লাগে এবং তোমার প্রোফাইলের "মনে আছে" হিসাব করতে। প্রতিদিন কয়টা কার্ড দেখলে, শুধু সেই সংখ্যাটা আমাদের সার্ভারে যায়, যাতে ওয়েবসাইট আর অ্যাপে টানা দিনের হিসাব একটাই থাকে। এটা তোমার নিজের, ওপরের বন্ধুদের খাতার সংখ্যা ছাড়া অন্য কারও সাথে শেয়ার হয় না।
পেমেন্ট: SSLCommerz (bKash, Nagad, কার্ড) দিয়ে হয়। কার্ড বা বিকাশ নম্বর আমাদের সার্ভারে আসে না; আমরা শুধু জানি কোন সাবজেক্ট কেনা হয়েছে।
AI সহায়তা ("বুঝিয়ে দাও"): তোমার প্রশ্ন আর সংশ্লিষ্ট অধ্যায়ের নোট একটি AI সেবায় পাঠানো হয় উত্তর তৈরির জন্য। নাম বা ইমেইল পাঠানো হয় না।
অভিভাবক ডাইজেস্ট: শুধু তুমি বা তোমার অভিভাবক চালু করলে, সপ্তাহে একটা SMS যায়। কত দিন পড়েছো, কত % মনে আছে।
কী করি না
তথ্য বিক্রি করি না। অ্যাপের ভেতরে তোমার পড়ার হিসাব বা উত্তর কোনো বিজ্ঞাপনদাতার কাছে যায় না। ওয়েবসাইটে শুধু ওপরে বলা সাইন-আপের খবর, হ্যাশ করে, Meta-র কাছে যায়। ১৩ বছরের নিচে কারও অ্যাকাউন্ট অভিভাবকের অনুমতি ছাড়া খোলা হয় না।
আমাদের বিজ্ঞাপন ১৫ বছর বা তার বেশি বয়সীদের দেখানো হতে পারে। তোমার বয়স ১৮-র কম হলে ওয়েটলিস্টে নাম লেখার আগে মা-বাবা বা অভিভাবককে জানিয়ে নাও। অভিভাবক যেকোনো সময় hello@chirkut.app-এ লিখে তোমার তথ্য মুছে দিতে বলতে পারেন।
তোমার অধিকার
তোমার সব তথ্য দেখতে, নামাতে বা মুছতে চাইলে hello@chirkut.app-এ লেখো। ৭ দিনের মধ্যে করে দেওয়া হয়।
যোগাযোগ
চিরকুট পরিচালনা করে চিরকুট ইন্টারঅ্যাক্টিভ · দি ইম্পেরিয়াল আইরিশ কিংডম, ম-৩, লেভেল-২, মেরুল বাড্ডা, ঢাকা-১২১২ · ট্রেড লাইসেন্স TRAD/DNCC/020213/2026 (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন)। ইমেইল: hello@chirkut.app