চিরকুট।

পড়ো কম, মনে রাখো বেশি।

SSC, HSC আর ভর্তি পরীক্ষার প্রতিটি অধ্যায়ের ইন্টার‍্যাক্টিভ নোট, ফ্ল্যাশকার্ড আর কুইজ, এক খাতায়। যেটা ভুলে যাচ্ছো, ঠিক ভুলে যাওয়ার আগে ফিরিয়ে আনে।

UIHP গ্র্যান্টপ্রাপ্তআইসিটি বিভাগ · বিস্তারিত →

এখনই ফ্রিMCQ অনুশীলন, বোর্ডের প্রশ্ন দিয়েরোজ ১০০টা প্রশ্ন, প্রতিটা অপশনের ব্যাখ্যা, আর ভুলগুলো ঠিক সময়ে ফেরত আসে। ৫টা প্রশ্নে চেখে দেখো, কোনো অ্যাকাউন্ট লাগবে না।

সব বিষয় দেখো →

ওয়েটলিস্ট। সব খবর সবার আগে।

নাম লেখা থাকলে লঞ্চে ৬০% পর্যন্ত ছাড়।

SSC পুরো খাতা ৳২,৪৯৯ ৳৯৯৯ · HSC ৳৩,৪৯৯ ৳১,৩৯৯ · সব দাম ↓

লেখা হলো

দাম ও ছাড়ের বিস্তারিত আর পরের ধাপ ইমেইলে আসছে। স্প্যামেও দেখো।

জানুয়ারি ২০২৭-এ আসছে, দুই জায়গাতেই

AndroidGoogle Play iPhoneApp Store

কীভাবে কাজ করে

নোট পড়ো। ছবি নড়ে, সূত্র টানা যায়, উদাহরণ হাতে ধরা যায়। মুখস্থ না, বোঝা।
কার্ড করো। নোট থেকেই ফ্ল্যাশকার্ড। প্রশ্ন সামনে, উত্তর পেছনে। উল্টাও, নিজেকে জিজ্ঞেস করো: মনে ছিল?
ভুলে যাওয়ার আগে ফেরত আসে। প্রতিটি কার্ডের জন্য চিরকুট হিসাব রাখে কতটা মনে আছে, আর ফিকে হয়ে যাওয়ার ঠিক আগে সামনে আনে। এটাই spaced repetition, একটা বৈজ্ঞানিক ও প্রমাণিত পদ্ধতি।

খাতায় কালি যত গাঢ়, মনে তত আছে:

নিউটনের প্রথম সূত্র · ১০০%
ভরবেগ p = mv · ৭০%
ক্রিয়া-প্রতিক্রিয়া · ৪০% ← আজ দেখতে হবে
১ নিউটনের সংজ্ঞা · ১৫%

খাতার ভেতরে

বর্ণনা পড়ে বোঝা যায় না। একটা আস্ত নোট খুলে রাখা আছে। ছুঁয়ে দেখো, বর্তনী বানাও, কার্ড উল্টাও।

নোটটা খুলে দেখো সব নোট দেখো

প্রতিটা সাবজেক্টের প্রথম অধ্যায় এখনই খোলা:

ইন্টার‍্যাক্টিভ নোটপ্রতিটি অধ্যায়
ছেঁড়া কাগজের ফ্ল্যাশকার্ডনোট থেকে কাটা
বোর্ড-স্টাইল কুইজকেন ভুল, সেটাও
মনের মানচিত্রকী মনে আছে, এক নজরে
বুঝিয়ে দাওঅধ্যায়ের ভেতরেই AI · মাসিক, ঐচ্ছিক
অফলাইনকেনা সাবজেক্ট ফোনে থাকে

কার জন্য, কত দাম

ওয়েটলিস্টের দাম, বিজ্ঞান বিভাগ। SSC বা HSC খাতা একবার কিনলে দুই বছরের পুরো সিলেবাস চিরদিন তোমার, কোনো মাসিক ফি নেই।

SSC, বিজ্ঞান বিভাগ, ৯টা সাবজেক্ট
সাবজেক্টদাম
বাংলা ১ম পত্র৳৩৯৯
বাংলা ২য় পত্র৳৩৯৯
পদার্থবিজ্ঞান৳৩৯৯
রসায়ন৳৩৯৯
জীববিজ্ঞান৳৩৯৯
সাধারণ গণিত৳৩৯৯
উচ্চতর গণিত৳৩৯৯
ICT৳২৯৯
বাংলাদেশ ও বিশ্বপরিচয়৳৩৯৯
৯টা আলাদা কিনলে মোট৳৩,৪৯১
SSC পুরো খাতা৳৩,৪৯১ ৳২,৪৯৯
ওয়েটলিস্টে৳২,৪৯৯ ৳৯৯৯
HSC, বিজ্ঞান বিভাগ, ১১টা সাবজেক্ট
সাবজেক্টদাম
বাংলা ১ম, ২য় পত্র৳৪৪৯ × ২
পদার্থবিজ্ঞান ১ম, ২য় পত্র৳৪৪৯ × ২
রসায়ন ১ম, ২য় পত্র৳৪৪৯ × ২
জীববিজ্ঞান ১ম, ২য় পত্র৳৪৪৯ × ২
উচ্চতর গণিত ১ম, ২য় পত্র৳৪৪৯ × ২
ICT৳৩৪৯
১১টা আলাদা কিনলে মোট৳৪,৮৩৯
HSC পুরো খাতা৳৪,৮৩৯ ৳৩,৪৯৯
ওয়েটলিস্টে৳৩,৪৯৯ ৳১,৩৯৯
ভর্তি পরীক্ষা, ৫টা সাবজেক্ট
সাবজেক্টদাম
পদার্থবিজ্ঞান৳২৯৯
রসায়ন৳২৯৯
জীববিজ্ঞান৳২৯৯
উচ্চতর গণিত৳২৯৯
বাংলা৳২৯৯
যেকোনো ৪টা আলাদা কিনলে৳১,১৯৬
যেকোনো ৪টা একসাথে৳১,১৯৬ ৳৯৯৯
৫টাই একসাথে৳১,৪৯৫ ৳১,১৯৯
৪টা, ওয়েটলিস্টে৳৯৯৯ ৳৩৯৯
৫টা, ওয়েটলিস্টে৳১,১৯৯ ৳৪৭৯
HSC খাতা + ভর্তি, ওয়েটলিস্টে৳১,৭৯৯

বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং। HSC + ভর্তি কম্বোটা HSC ২য় বর্ষের জন্য।

ভেতরে কী আছে। SSC খাতায় এখনই ২৮,০০০+ MCQ আর ২৩,০০০+ ফ্ল্যাশকার্ড, ১৯৫টা অধ্যায় জুড়ে। HSC-র ১৬২টা অধ্যায় এখন লেখা চলছে। MCQ গুলো বোর্ডের আগের প্রশ্ন থেকে বানানো, তাই যা মনে রাখছো, সেটাই পরীক্ষায় আসে।

সাথে ফ্রি। ওয়েটলিস্টের দামে কেনা প্রতিটা খাতার সাথে এক মাস AI “বুঝিয়ে দাও” ফ্রি, যেটার দাম ৳২০০। কোনো অধ্যায় না বুঝলে অধ্যায়ের ভেতরেই জিজ্ঞেস করো। মাস শেষে নিজে থেকেই থেমে যায়, টাকা কাটে না।

কেন এখনই। এই দাম পেতে লঞ্চের আগেই নাম লেখাও। তারপর লঞ্চের দিন থেকে এক মাস সময় পাবে কেনার। যারা লঞ্চের পরে আসবে, তাদের প্রথম ২০০ জন পাবে অর্ধেক দামে, তারপর দাম ধাপে ধাপে বাড়তে বাড়তে পুরো দামে উঠবে।

প্রতিটি সাবজেক্টের প্রথম অধ্যায় ফ্রি। আলাদা সাবজেক্ট কেনা যাবে টেবিলের দামে; ছাড় শুধু খাতায়। লঞ্চে শুধু বিজ্ঞান বিভাগ। মানবিক আর ব্যবসায় শিক্ষার বন্ধুরা, দুঃখিত: তোমাদের খাতা পরে আসবে, খবরটা আগে তোমরাই পাবে, আর তখনও ৬০% ছাড়। AI “বুঝিয়ে দাও” আলাদা, মাসিক, ঐচ্ছিক। bKash, Nagad, কার্ড।

অভিভাবক? এই পাতাটা আপনার জন্য →

প্রশ্ন

চিরকুট কী?

চিরকুট একটা পড়ার অ্যাপ: SSC, HSC ও ভর্তি পরীক্ষার প্রতিটি অধ্যায়ের জন্য ইন্টার‍্যাক্টিভ নোট, ফ্ল্যাশকার্ড আর কুইজ এক জায়গায়। যেটা ভুলে যাচ্ছো, ঠিক ভুলে যাওয়ার আগে সেটা আবার সামনে আনে।

চিরকুট কীভাবে মনে রাখায়?

Spaced repetition দিয়ে। এটা মনে রাখার একটা বৈজ্ঞানিক, প্রমাণিত পদ্ধতি, যেটা নিয়ে একশো বছরের বেশি গবেষণা আছে। প্রতিটি কার্ডের জন্য অ্যাপ হিসাব রাখে তুমি কতটা মনে রেখেছো, আর যেদিন ভুলে যাওয়ার কথা তার ঠিক আগে কার্ডটা ফিরিয়ে আনে। তাই একই জিনিস বারবার না পড়েও মনে থাকে। কম পড়ে বেশি মনে রাখা। আরও জানো →

কোন ক্লাসের জন্য?

শুরুতে SSC, HSC আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিজ্ঞান বিভাগ। মানবিক আর ব্যবসায় শিক্ষা পরে আসবে, তারপর ক্লাস ৬ থেকে ৯।

দাম কত?

প্রতিটি সাবজেক্টের প্রথম অধ্যায় ফ্রি। SSC পুরো খাতা ৳২,৪৯৯, ওয়েটলিস্টে ৳৯৯৯। HSC পুরো খাতা ৳৩,৪৯৯, ওয়েটলিস্টে ৳১,৩৯৯। ভর্তির যেকোনো ৪টা সাবজেক্ট ৳৯৯৯, ওয়েটলিস্টে ৳৩৯৯। পুরো খাতা এক মাসের টিউশন ফি র চেয়েও কম, আর একবার কিনলে চিরদিন তোমার। ওয়েটলিস্টের দামে কেনা খাতার সাথে এক মাস “বুঝিয়ে দাও” ফ্রি। অধ্যায়ের ভেতরের AI “বুঝিয়ে দাও” আলাদা মাসিক সাবস্ক্রিপশন, নিলে নেবে, না নিলে বাকি সব চলে। bKash, Nagad ও কার্ডে পেমেন্ট।

AI টা কি আলাদা?

হ্যাঁ। “বুঝিয়ে দাও” একটা মাসিক সাবস্ক্রিপশন, সাবজেক্টের দামের বাইরে। নিজে থেকে চালু হয় না, যেকোনো মাসে বন্ধ করা যায়, আর বন্ধ করলে কেনা সাবজেক্ট যেমন ছিল তেমনই থাকে। এটা ছাড়া নোট, কার্ড, কুইজ, মনের মানচিত্র সব পুরোপুরি চলে।

অফলাইনে চলে?

হ্যাঁ। কেনা সাবজেক্ট ফোনে সেভ থাকে। নোট, কার্ড, কুইজ সব ইন্টারনেট ছাড়া চলে। শুধু AI কে প্রশ্ন করতে ইন্টারনেট লাগে।

কবে আসছে?

জানুয়ারি ২০২৭-এ, Android আর iOS দুটোতেই একসাথে। ওয়েটলিস্টে নাম লিখলে সাথে সাথে ইমেইলে দাম আর পরের ধাপ পাবে। ওয়েটলিস্টের দামে কেনার সময় লঞ্চের দিন থেকে এক মাস।

ওয়েটলিস্টে লেখো SSC খাতা ৳৯৯৯, HSC ৳১,৩৯৯