ফেরত নীতি।
Refund Policy · সর্বশেষ হালনাগাদ: ৪ অক্টোবর ২০২৬
সোজা কথায়: কিনে ভালো না লাগলে, বেশি না পড়ে থাকলে, ৭ দিনের মধ্যে পুরো টাকা ফেরত।
কী কিনছো, কীভাবে পাও
চিরকুটে যা বিক্রি হয় সবই ডিজিটাল: সাবজেক্ট বা বান্ডেলের নোট, ফ্ল্যাশকার্ড আর কুইজ। কিছু ডাকে বা কুরিয়ারে আসে না। পেমেন্ট সফল হলেই কেনা সাবজেক্ট সাথে সাথে তোমার অ্যাকাউন্টে খুলে যায়, আর একবার নামালে অফলাইনেও চলে।
কখন পুরো টাকা ফেরত
কেনার ৭ দিনের মধ্যে চাইলে, আর সেই সাবজেক্ট বা বান্ডেলের ২০%-এর কম পড়া হয়ে থাকলে, পুরো টাকা ফেরত। কোনো প্রশ্ন বা কারণ লাগে না।
টাকা কেটে গেছে কিন্তু সাবজেক্ট খোলেনি, বা একই জিনিস দুবার কেনা হয়ে গেছে? তাহলে ৭ দিন বা ২০% কোনো শর্তই খাটে না: সাবজেক্ট খুলে দেওয়া হবে, নয়তো পুরো টাকা ফেরত।
AI “বুঝিয়ে দাও”
এটা আলাদা মাসিক সাবস্ক্রিপশন। যেকোনো মাসে বন্ধ করা যায়, বন্ধ করলে পরের মাস থেকে আর টাকা কাটে না, আর কেনা সাবজেক্ট যেমন ছিল তেমনই থাকে।
কীভাবে চাইবে
hello@chirkut.app-এ লেখো: যে ইমেইল বা ফোন নম্বরে অ্যাকাউন্ট, কী কিনেছিলে, আর পেমেন্টের ট্রানজ্যাকশন আইডি। একজন মানুষ পড়ে উত্তর দেবে।
টাকা কবে, কোন পথে
অনুমোদনের পর ১০ কার্যদিবসের মধ্যে, যে পথে টাকা দিয়েছিলে সেই পথেই: bKash, Nagad বা কার্ড। কার্ডে ব্যাংকের নিজের সময় আরও কিছুদিন লাগতে পারে। ফেরত হলে সেই সাবজেক্ট অ্যাকাউন্ট থেকে সরে যায়।
যোগাযোগ
চিরকুট পরিচালনা করে চিরকুট ইন্টারঅ্যাক্টিভ · দি ইম্পেরিয়াল আইরিশ কিংডম, ম-৩, লেভেল-২, মেরুল বাড্ডা, ঢাকা-১২১২ · ট্রেড লাইসেন্স TRAD/DNCC/020213/2026 (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন)। ইমেইল: hello@chirkut.app। পুরো শর্তাবলি এখানে।