চিরকুট।

চিরকুট · কে বানাচ্ছে · একটা মাত্র পাতা

কে বানাচ্ছে।

চিরকুট বানানো হচ্ছে ঢাকায় বসে, নিজের খাতায় যেভাবে নোট করতাম সেভাবে। নিচে সব লেখা আছে: কে, কেন, আর কাদের সহযোগিতায়।

কে

চিরকুট বানাচ্ছে ঢাকার একটা ছোট দল। শুরু করেছে হারিছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA তে BBA এর ছাত্র; তার আগে পড়েছে নটর ডেম কলেজ, ঢাকা। SSC আর HSC দুটোই দিয়েছে বাংলাদেশের বোর্ড পরীক্ষায়, জাতীয় পাঠ্যক্রমের বই পড়ে; গাইড বই কিনেছে, কোচিংয়ে গেছে, পরীক্ষার আগের রাতে সাত ঘণ্টা মুখস্থ করে সকালে ভুলে গেছে। চিরকুট সেই রাতগুলোর উত্তর।

কেন

SSC, HSC আর ভর্তি পরীক্ষার জন্য বাংলাদেশে নোট আছে, গাইড আছে, ভিডিও আছে। যেটা নেই সেটা হলো এমন কিছু যেটা মনে রাখার দায়িত্বটা নেয়। পড়ানো অনেকে পড়ায়। কখন কোনটা ভুলে যাচ্ছো সেটা কেউ হিসাব রাখে না। চিরকুট সেই হিসাবটা রাখে।

যাদের সহযোগিতায়

চিরকুট University Innovation Hub Program (UIHP) এর গ্র্যান্টপ্রাপ্ত। UIHP বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের DEIED প্রকল্পের একটি উদ্যোগ, আইসিটি বিভাগের অধীনে, বিশ্বব্যাংকের অর্থায়নে। গ্র্যান্টটা অ্যাপ বানাতে খরচ হচ্ছে। তোমার সাবজেক্ট কেনার টাকা কনটেন্ট বানাতে যাবে।

যা প্রতিজ্ঞা করছি

যোগাযোগ

hello@chirkut.app · ঢাকা, বাংলাদেশ

চিরকুট ইন্টারঅ্যাক্টিভ · দি ইম্পেরিয়াল আইরিশ কিংডম, ম-৩, লেভেল-২, মেরুল বাড্ডা, ঢাকা-১২১২ · ট্রেড লাইসেন্স TRAD/DNCC/020213/2026 (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন)

একটা নোট খুলে দেখো →