চিরকুট · অভিভাবকদের জন্য · পাঁচ মিনিটের পড়া
অভিভাবকদের জন্য।
আপনার ছেলে বা মেয়ে সম্ভবত এই অ্যাপটার কথা বলেছে, আর আপনি জানতে চান টাকাটা কোথায় যাচ্ছে। ঠিক প্রশ্ন। এই পাতায় সোজা উত্তর: এটা কী, কী নেই, কত লাগে, আর পেছনে কারা।
এটা কী
চিরকুট একটা পড়ার অ্যাপ। SSC, HSC আর ভর্তি পরীক্ষার প্রতিটা অধ্যায়ের জন্য তিনটা জিনিস: একটা নোট যেটা পাঠ্যবই থেকে বানানো, সেই নোট থেকে কাটা ফ্ল্যাশকার্ড, আর বোর্ডের ধাঁচে কুইজ।
যেটা এটাকে গাইড বই থেকে আলাদা করে: অ্যাপটা হিসাব রাখে আপনার সন্তান কোনটা ভুলে যাচ্ছে, আর ঠিক তার আগে সেটা আবার সামনে আনে। পদ্ধতিটার নাম spaced repetition। একশো বছরের বেশি গবেষণা আছে এর পেছনে। কীভাবে কাজ করে, পাঁচ মিনিটে →
এটা কী না
এটা কোচিং বা শিক্ষকের বিকল্প না। যে অধ্যায় বোঝা হয়নি, সেটা অ্যাপ বোঝাবে, কিন্তু শিক্ষকের জায়গা নেবে না। এটা পরীক্ষার আগের রাতের মুখস্থের বিকল্প। রোজ পাঁচ থেকে দশ মিনিট, যাতে আগের রাতে সাত ঘণ্টা লাগে না।
যা নেই
- স্ক্রল করার মতো কোনো ফিড নেই।
- অন্য কারো সাথে চ্যাট নেই। বন্ধু, অপরিচিত, কেউ না।
- ভিডিও নেই যেটা একটার পর একটা চলতে থাকে।
- বিজ্ঞাপন নেই।
- দিনে বড়জোর একটা নোটিফিকেশন, শুধু পড়ার কথা মনে করাতে, আর সেটাও চাইলে বন্ধ করা যায়।
অ্যাপের ভেতরে একটা AI আছে, যেটাকে অধ্যায়ের কোনো অংশ বুঝিয়ে দিতে বলা যায়। সেটা শুধু ওই অধ্যায়ের ভেতরেই কথা বলে। পদার্থবিজ্ঞানের নোটে বসে সে পদার্থবিজ্ঞানই বোঝায়, আর কিছু না। এটা আলাদা, মাসিক সাবস্ক্রিপশন, নিচে টাকার হিসাবে বিস্তারিত।
টাকার হিসাব
প্রতিটা সাবজেক্টের প্রথম অধ্যায় ফ্রি। আগে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।
দুই রকম জিনিস কেনা যায়, আর দুটোর হিসাব আলাদা। এটা সোজাসুজি বলছি, কারণ এখানেই বিভ্রান্তি হয়।
সাবজেক্ট: একবার কিনুন, চিরদিন থাকে। নোট, কার্ড, কুইজ, মনের মানচিত্র, সব এর ভেতরে। কোনো মাসিক চার্জ নেই, কোনো অটো রিনিউ নেই। একটা সাবজেক্ট একটা গাইড বইয়ের দামের ভগ্নাংশ। সব সাবজেক্টের “পুরো খাতা” এক মাসের টিউশন ফি র চেয়ে কম।
AI “বুঝিয়ে দাও”: মাসিক, আলাদা, ঐচ্ছিক। এটা একটা মাসিক সাবস্ক্রিপশন। এটা ছাড়া অ্যাপের বাকি সব কিছু পুরোপুরি চলে। কিনতে হলে আলাদা করে কিনতে হয়, নিজে থেকে চালু হয় না। যেকোনো মাসে বন্ধ করা যায়, তখন সাবজেক্টগুলো আগের মতোই থাকে।
দাম: SSC পুরো খাতা (৯টা সাবজেক্ট) ৳২,৪৯৯, HSC পুরো খাতা (১১টা সাবজেক্ট) ৳৩,৪৯৯। লঞ্চের আগে ওয়েটলিস্টে নাম থাকলে ৳৯৯৯ আর ৳১,৩৯৯, সাথে এক মাস AI ফ্রি, যেটা মাস শেষে নিজে থেকেই থেমে যায়। AI আলাদা নিলে মাসে ৳২০০, বা বছরে ৳১,০০০। লঞ্চে শুধু বিজ্ঞান বিভাগ।
পেমেন্ট: bKash, Nagad, কার্ড।
ইন্টারনেট আর ডেটা
কেনা সাবজেক্ট ফোনে সেভ থাকে। একবার ডাউনলোডের পরে নোট, কার্ড, কুইজ সব ইন্টারনেট ছাড়া চলে। শুধু AI কে প্রশ্ন করতে ইন্টারনেট লাগে।
আপনি কীভাবে খোঁজ রাখবেন
এখন: অ্যাপে “মনের মানচিত্র” নামে একটা পাতা আছে, যেখানে এক নজরে দেখা যায় কোন অধ্যায় কতটা মনে আছে। সন্তানকে বলুন খুলে দেখাতে। ত্রিশ সেকেন্ড লাগে। ওয়েবসাইটেও এখন একটা “আমার অগ্রগতি” পাতা আছে: কোন অধ্যায় কাঁচা, আর এই মাসে কতটা হলো।
আসছে: সপ্তাহে একবার একটা ছোট রিপোর্ট, কয়টা কার্ড দেখলো, কোন অধ্যায়ে আটকে আছে। লঞ্চের পরে যোগ হবে।
পেছনে কারা
চিরকুট University Innovation Hub Program (UIHP) এর গ্র্যান্টপ্রাপ্ত। UIHP বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের DEIED প্রকল্পের একটি উদ্যোগ, আইসিটি বিভাগের অধীনে, বিশ্বব্যাংকের অর্থায়নে। বানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA র শিক্ষার্থীরা। পুরোটা পড়ুন →
তথ্যের নিরাপত্তা
ওয়েটলিস্টে লাগে শুধু একটা ইমেইল। লঞ্চের দাম ধরে রাখতে অ্যাকাউন্ট খুললে নাম, পরীক্ষা, বিভাগ, জেলা আর স্কুল বা কলেজের নাম চাওয়া হয়, যাতে লঞ্চের দিন ঠিক সাবজেক্টগুলো সাজানো থাকে। ফোন নম্বর ঐচ্ছিক। ঠিকানা বা জন্মতারিখ লাগে না।
আপনার সন্তানের পড়ার তথ্য কাউকে বিক্রি করা হয় না। শেয়ার হয় শুধু এটুকু: যে বন্ধুরা ওর রেফারেল কোড দিয়ে যোগ দিয়েছে (বা যার কোডে ও এসেছে), তারা ওর নামের প্রথম অংশ, এই সপ্তাহে কয়টা প্রশ্ন করেছে আর টানা কত দিন পড়ছে, সেটা দেখে। এর বেশি কিছু না, কেউ মেসেজও পাঠাতে পারে না। গোপনীয়তা নীতি
প্রশ্ন থাকলে
hello@chirkut.app এ লিখুন। একজন মানুষ উত্তর দেবে, বট না।
লঞ্চের খবর পেতে আপনার সন্তানের নাম ওয়েটলিস্টে থাকলেই যথেষ্ট।