চিরকুট।

শর্তাবলি।

Terms of Use · সর্বশেষ হালনাগাদ: ২৭ অক্টোবর ২০২৬

সোজা কথায়: চিরকুট তোমার পড়ার জন্য, কনটেন্ট আমাদের, তোমার তথ্য তোমার।

ব্যবহার

চিরকুট ব্যক্তিগত পড়াশোনার জন্য। অ্যাকাউন্ট একজনের; নোট, কার্ড বা কুইজ কপি করে বিক্রি বা বিতরণ করা যাবে না।

কেনা সাবজেক্ট

একটা সাবজেক্ট বা বান্ডেল একবার কিনলে সেটা তোমার অ্যাকাউন্টে চিরদিন থাকে। কোনো মাসিক ফি নেই। AI সহায়তা আলাদা মাসিক সাবস্ক্রিপশন, যেকোনো মাসে বন্ধ করা যায়।

ফেরত

কেনার ৭ দিনের মধ্যে, সাবজেক্টের ২০%-এর কম পড়া হলে, hello@chirkut.app-এ লিখলে পুরো টাকা ফেরত। বিস্তারিত ফেরত নীতিতে।

কনটেন্ট

নোট, কার্ড, কুইজ ও ছবি চিরকুটের। পাঠ্যবইয়ের বিষয়বস্তু জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে লেখা; ভুল পেলে অ্যাপের ভেতর থেকে জানাও, আমরা ঠিক করি।

ফ্রি MCQ অনুশীলন

ওয়েবসাইটে MCQ অনুশীলন, রিভিউ আর মডেল টেস্ট ফ্রি, একটা চিরকুট অ্যাকাউন্ট লাগে। ফ্রি অ্যাকাউন্টে দিনে ১০০টা প্রশ্ন (ভোর ৪টায় নতুন দিন শুরু), রিভিউ এই হিসাবে গোনা হয় না। যে সাবজেক্ট কেনা, তাতে কোনো সীমা নেই। অ্যাকাউন্ট ছাড়া ৫টা প্রশ্ন চেখে দেখা যায়। এই সীমা আর ফ্রি অংশ আমরা বদলাতে পারি; বদলালে এই পাতায় জানাবো।

ওয়েটলিস্ট

নাম লেখা মানে লঞ্চের খবর পাওয়ার সম্মতি। আর কিছু না। যেকোনো সময় বাদ দেওয়া যায়।

দায়

চিরকুট পড়া সহজ করে; পরীক্ষার ফল তোমার। সেবা "যেমন আছে" ভিত্তিতে দেওয়া হয়। এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী।

যোগাযোগ

চিরকুট পরিচালনা করে চিরকুট ইন্টারঅ্যাক্টিভ · দি ইম্পেরিয়াল আইরিশ কিংডম, ম-৩, লেভেল-২, মেরুল বাড্ডা, ঢাকা-১২১২ · ট্রেড লাইসেন্স TRAD/DNCC/020213/2026 (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন)। ইমেইল: hello@chirkut.app

← ফিরে যাও