চিরকুট · দাম
দাম।
দুইভাবে নেওয়া যায়: পুরো খাতা একবার কিনে রাখো, নয়তো মাসে মাসে পাস নাও। খাতায় সব খোলা আর চিরদিন তোমার, আর পাঁচ মাস বা বেশি পড়লে খাতাই সস্তা। নিচে হিসাবটা নিজেই করে দেখো।
SSC পুরো খাতা
বিজ্ঞান বিভাগের ৯টা সাবজেক্ট, নবম আর দশম, দুই বছরের পুরো সিলেবাস
৳২,৪৯৯৳৯৯৯ওয়েটলিস্টে
দুই বছরে ভাগ করলে মাসে ৳৪২-এরও কম। একটা পাসের এক মাসের ছয় ভাগের এক ভাগ।
- সব অধ্যায়ের ইন্টার্যাক্টিভ নোট
- ফ্ল্যাশকার্ড আর spaced repetition: ভুলে যাওয়ার আগেই ফিরে আসে
- সীমাহীন MCQ, প্রতিটি অপশনের ব্যাখ্যাসহ
- Exam mode: পরীক্ষার তারিখ দাও, রিভিশন সেই হিসাবে সাজবে
- যেকোনো অধ্যায়, যেকোনো ক্রমে, সব খোলা
- রিভিউ বাকি থাকলে বা দিনে ১০টার বেশি নতুন টপিক নিলে মনে করিয়ে দেবে, কিন্তু আটকাবে না
- ফোনে সেভ থাকে, ইন্টারনেট ছাড়াও চলে
- কোনো মাসিক ফি নেই, চিরদিন তোমার
সাথে ফ্রি: এক মাস AI “বুঝিয়ে দাও”। মাস শেষে নিজেই থেমে যায়, টাকা কাটে না।
৳৯৯৯-এর দাম ধরে রাখোতোমার দাম দেখোএখন কোনো টাকা লাগে না। লঞ্চের দিন থেকে এক মাস এই দামে কেনা যাবে।
মাসের পাস
একই ৯টা সাবজেক্ট, যতদিন পাস আছে ততদিন
- নোট, কার্ড, spaced repetition, সীমাহীন MCQ, Exam mode
- ক্রম ধরে আগায়: আগের টপিক শেষ না করলে পরেরটা খোলে না, আগের অধ্যায় শেষ না করলে পরের অধ্যায়ও না
- আজকের রিভিউ শেষ হলে তবেই নতুন টপিক, আর দিনে সর্বোচ্চ ১০টা নতুন টপিক
- অফলাইনে চলে না, ইন্টারনেট লাগে
- পাস শেষ হলে নোট আর কার্ড বন্ধ (তোমার অগ্রগতি থেকে যায়)
নিয়ম একটাই: ৫ মাস বা তার বেশি পড়বে? খাতা নাও, ওয়েটলিস্টের দামে সেটাই সস্তা।
পাস চলাকালীন খাতা নিলে: চালু পাসের টাকা খাতার দাম থেকে বাদ যাবে। পাস দিয়ে চেখে দেখো, টাকা নষ্ট হবে না।
পাস পাওয়া যাবে লঞ্চের দিন থেকে। পাসে ওয়েটলিস্টের ছাড় নেই।
HSC পুরো খাতা
বিজ্ঞান বিভাগের ১১টা সাবজেক্ট, দুই পত্রই, দুই বছরের পুরো সিলেবাস
৳৩,৪৯৯৳১,৩৯৯ওয়েটলিস্টে
দুই বছরে ভাগ করলে মাসে ৳৫৯-এরও কম। একটা পাসের এক মাসের পাঁচ ভাগের এক ভাগ।
- সব অধ্যায়ের ইন্টার্যাক্টিভ নোট
- ফ্ল্যাশকার্ড আর spaced repetition: ভুলে যাওয়ার আগেই ফিরে আসে
- সীমাহীন MCQ, প্রতিটি অপশনের ব্যাখ্যাসহ
- Exam mode: পরীক্ষার তারিখ দাও, রিভিশন সেই হিসাবে সাজবে
- যেকোনো অধ্যায়, যেকোনো ক্রমে, সব খোলা
- রিভিউ বাকি থাকলে বা দিনে ১০টার বেশি নতুন টপিক নিলে মনে করিয়ে দেবে, কিন্তু আটকাবে না
- ফোনে সেভ থাকে, ইন্টারনেট ছাড়াও চলে
- কোনো মাসিক ফি নেই, চিরদিন তোমার
সাথে ফ্রি: এক মাস AI “বুঝিয়ে দাও”। মাস শেষে নিজেই থেমে যায়, টাকা কাটে না।
৳১,৩৯৯-এর দাম ধরে রাখোতোমার দাম দেখোএখন কোনো টাকা লাগে না। লঞ্চের দিন থেকে এক মাস এই দামে কেনা যাবে।
মাসের পাস
একই ১১টা সাবজেক্ট, যতদিন পাস আছে ততদিন
- নোট, কার্ড, spaced repetition, সীমাহীন MCQ, Exam mode
- ক্রম ধরে আগায়: আগের টপিক শেষ না করলে পরেরটা খোলে না, আগের অধ্যায় শেষ না করলে পরের অধ্যায়ও না
- আজকের রিভিউ শেষ হলে তবেই নতুন টপিক, আর দিনে সর্বোচ্চ ১০টা নতুন টপিক
- অফলাইনে চলে না, ইন্টারনেট লাগে
- পাস শেষ হলে নোট আর কার্ড বন্ধ (তোমার অগ্রগতি থেকে যায়)
নিয়ম একটাই: ৫ মাস বা তার বেশি পড়বে? খাতা নাও, ওয়েটলিস্টের দামে সেটাই সস্তা।
পাস চলাকালীন খাতা নিলে: চালু পাসের টাকা খাতার দাম থেকে বাদ যাবে। পাস দিয়ে চেখে দেখো, টাকা নষ্ট হবে না।
পাস পাওয়া যাবে লঞ্চের দিন থেকে। পাসে ওয়েটলিস্টের ছাড় নেই।
ভর্তির খাতা
বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং: আগের ভর্তি পরীক্ষায় যা যা এসেছে, সেই তথ্যগুলোর কার্ড
৳৯৯৯৳৩৯৯যেকোনো ৪টা, ওয়েটলিস্টে
প্রতিটা সাবজেক্টের দাম ৳২৯৯, চারটায় ৳১,১৯৬। ৫টাই নিলে ওয়েটলিস্টে ৳৪৭৯। HSC ২য় বর্ষে? HSC খাতা + ভর্তি একসাথে ৳১,৭৯৯।
- পদার্থ, রসায়ন, জীব, উচ্চতর গণিত, বাংলা থেকে বাছাই
- ফ্ল্যাশকার্ড আর spaced repetition
- প্রতি বছরের নতুন প্রশ্ন থেকে তথ্য যোগ হয়, ফ্রিতে
- ফোনে সেভ থাকে, ইন্টারনেট ছাড়াও চলে
সাথে ফ্রি: এক মাস AI “বুঝিয়ে দাও”। মাস শেষে নিজেই থেমে যায়, টাকা কাটে না।
৳৩৯৯-এর দাম ধরে রাখোতোমার দাম দেখোএখন কোনো টাকা লাগে না। লঞ্চের দিন থেকে এক মাস এই দামে কেনা যাবে।
ভর্তির পাস নেই
দরকারই নেই। ওয়েটলিস্টে চারটা সাবজেক্টের পুরো খাতা ৳৩৯৯, যা দুই মাসের পাসের চেয়েও কম, আর সেটা চিরদিন তোমার। তবে SSC বা HSC-র পাস দিয়ে ভর্তির কার্ড খোলে না।
কোনটায় কম পড়ে?
কত মাস চিরকুটে পড়বে, সেটা টেনে দেখাও। AI নিলে খাতা বা পাস, দুটোতেই মাসে ৳১৫০ যোগ হয়, হিসাবে ধরা আছে।
খাতা না পাস?
কোনটায় কী পাবে
| ফ্রি | পাস | খাতা | |
|---|---|---|---|
| প্রথম অধ্যায়ের নোট | ✓ | ✓ | ✓ |
| সব অধ্যায়ের নোট | ✗ | ✓ | ✓ |
| ফ্ল্যাশকার্ড | ✗ | ✓ | ✓ |
| Spaced repetition | ভুল MCQ | ✓ | ✓ |
| MCQ | দিনে ১০০ | সীমাহীন | সীমাহীন |
| Exam mode | ✗ | ✓ | ✓ |
| যেকোনো ক্রমে পড়া | ✓ | ✗ | ✓ |
| অফলাইনে চলে | ✗ | ✗ | ✓ |
| AI “বুঝিয়ে দাও”, মাসে | ✗ | +৳১৫০ | +৳১৫০ |
| কতদিন থাকে | চিরদিন | ৩০ দিন | চিরদিন |
কিছু না কিনেও
- প্রতিটি সাবজেক্টের প্রথম অধ্যায়ের নোট
- দিনে ১০০টা MCQ, প্রতিটি অপশনের ব্যাখ্যাসহ
- যেগুলো ভুল করেছো, সেগুলো ঠিক সময়ে আবার ফিরে আসে
প্রশ্ন
পাস কি নিজে থেকে টাকা কাটবে?
না। পাস ৩০ দিনের, তারপর থেমে যায়। আবার চাইলে নিজে নেবে, bKash, Nagad বা কার্ডে।
পাস শেষ হলে আমার পড়া কি মুছে যাবে?
না। নোট আর কার্ড বন্ধ থাকে, কিন্তু কোন কার্ড কতটা মনে আছে সেই হিসাব থেকে যায়। আবার পাস নিলে বা খাতা কিনলে যেখানে ছিলে, সেখান থেকেই শুরু।
পাসে কি যেকোনো অধ্যায় খুলে পড়া যায়? দিনে কতটা?
না। পাসে পড়া চলে ক্রম ধরে: একটা টপিকের নোট পড়ে তার কার্ডগুলো একবার শেষ করলে পরের টপিক খোলে, আর একটা অধ্যায়ের সব টপিক শেষ হলে পরের অধ্যায়। তাড়াহুড়ো করে পাতা উল্টে যাওয়া না, প্রতিটা জিনিস মনে রেখে আগানো। এছাড়া আজকের রিভিউ শেষ হলে তবেই নতুন টপিক খোলে, আর দিনে সর্বোচ্চ ১০টা নতুন টপিক। খাতায় এগুলো শর্ত না, শুধু মনে করিয়ে দেওয়া: যেকোনো অধ্যায়, যখন খুশি।
পাস থেকে খাতায় গেলে কত বাদ যায়?
পাস চলাকালীন (তার ৩০ দিনের মধ্যে) খাতা কিনলে সেই পাসের টাকা (AI ছাড়া অংশটা) খাতার দাম থেকে বাদ। পাস শেষ হয়ে গেলে আর বাদ যায় না, আর পাসের টাকা অন্যভাবে ফেরত হয় না। যেমন এক মাস পাস নিয়ে SSC খাতা পুরো দামে নিলে দিতে হবে ৳২,৪৯৯ থেকে ৳২৪৯ কম, মানে ৳২,২৫০।
খাতা কিনলে কি মাসে মাসে কিছু দিতে হবে?
না। শুধু AI “বুঝিয়ে দাও” চাইলে মাসে ৳১৫০, সেটাও নিজে থেকে চালু হয় না। এটা ছাড়া নোট, কার্ড, MCQ সব পুরোপুরি চলে।
ওয়েটলিস্টের দাম কে পাবে?
যার লঞ্চের আগে চিরকুট অ্যাকাউন্ট আছে। লঞ্চের দিন থেকে এক মাস এই দামে কেনা যাবে। ছাড়টা শুধু খাতায়, পাসে না। যারা লঞ্চের পরে আসবে, তাদের প্রথম ২০০ জন অর্ধেক দামে পাবে, তারপর দাম ধাপে ধাপে পুরো দামে উঠবে।
মানবিক আর ব্যবসায় শিক্ষা?
দুঃখিত, লঞ্চে খাতা শুধু বিজ্ঞান বিভাগের। তোমাদের SSC-র MCQ আর প্রথম অধ্যায় এখনই ফ্রি। তোমাদের খাতা যেদিন আসবে, খবরটা আগে তোমরাই পাবে, আর তখনও এক মাস ৬০% ছাড়।
টাকা ফেরত?
খাতা: কেনার ৭ দিনের মধ্যে, ২০%-এর কম পড়া হলে পুরো টাকা ফেরত। মাসের পাসের টাকা ফেরত হয় না; শুধু পাস চলাকালীন খাতা কিনলে সেটা খাতার দাম থেকে বাদ যায়। বিস্তারিত ফেরত নীতিতে।
SSC খাতা ৳৯৯৯, HSC ৳১,৩৯৯। এখন কোনো টাকা লাগে না।