চিরকুট।

MCQ অনুশীলন · এসএসসি বাংলা দ্বিতীয় পত্র বোর্ড প্রশ্ন · অধ্যায় ১৩: সন্ধি

যশোর বোর্ড ২০২৩

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?

আগে নিজে ভাবো, তারপর একটা অপশন বেছে নাও।

  1. ক একাদশ
  2. খ নাবিক
  3. গ বৃহস্পতি
  4. ঘ গবাক্ষ
উত্তর ও ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ গবাক্ষ

গো+অক্ষ নিয়ম মানলে 'গবক্ষ' হতো; তাই এটি নিপাতনে সিদ্ধ।

অন্য অপশনগুলো কেন নয়

  • ক একাদশ: এটি ব্যঞ্জনসন্ধির নিপাতনে সিদ্ধ উদাহরণ, স্বরসন্ধির নয়।
  • খ নাবিক: নৌ+ইক সূত্র-১৬ মেনেই গঠিত, নিপাতনে সিদ্ধ নয়।
  • গ বৃহস্পতি: এটি ব্যঞ্জনসন্ধির নিপাতনে সিদ্ধ উদাহরণ, স্বরসন্ধির নয়।