চিরকুট।

MCQ অনুশীলন · এসএসসি বাংলা প্রথম পত্র বোর্ড প্রশ্ন · অধ্যায় ৪৯: তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

চট্টগ্রাম বোর্ড ২০২৪

‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ কবিতায় সগীর আলী কে ছিলেন?

আগে নিজে ভাবো, তারপর একটা অপশন বেছে নাও।

  1. ক শাহবাজপুরের জোয়ান কৃষক
  2. খ জেলেপাড়ার সাহসী লোক
  3. গ মেঘনা নদীর দক্ষ মাঝি
  4. ঘ ঢাকার রিকশাওয়ালা
উত্তর ও ব্যাখ্যা

সঠিক উত্তর: ক শাহবাজপুরের জোয়ান কৃষক

কবিতার চরণ: সগীর আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক।

অন্য অপশনগুলো কেন নয়

  • খ জেলেপাড়ার সাহসী লোক: জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কেষ্ট দাস, সগীর আলী নয়।
  • গ মেঘনা নদীর দক্ষ মাঝি: মেঘনা নদীর দক্ষ মাঝি মতলব মিয়া, সগীর আলী নয়।
  • ঘ ঢাকার রিকশাওয়ালা: ঢাকার রিকশাওয়ালা রুস্তম শেখ, সগীর আলী নয়।